পূর্ন বয়স্ক বন বিড়াল উদ্ধার
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের রেমু এলাকা থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক বনবিড়াল।উদ্ধার হওয়া বনবিড়ালটিকে প্রথমে স্থানীয় এলাকাবাসীরা মোহনপুর থানায় খাঁচাবন্দী করে দিয়ে আসে।পরে বেলদা বনবিভাগের হাতে সেটিকে তুলে দেওয়া হয় মোহনপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
স্থানীয় সূত্রে জানা যায় যে দীর্ঘদিন ধরে মোহনপুরের রেমু এলাকায় কোনও এক অজানা জন্তু গবাদি পশু ও বাড়ির হাঁস মুরগিরর উপর আক্রমণ করছে।পরে এলাকাবাসীরা ওই যন্তুটিকে ধরতে ফাঁদ পাতে।রবিবার সকাল নাগাদ গ্রামবাসীদের পাতা ফাঁদে পড়ে পূর্ণবয়স্ক এই বনবিড়ালটি।
পরে এলাকাবাসীরা মোহনপুর থানায় গিয়ে পুলিশ প্রশাসনের হাতে তা খাঁচাবন্দি অবস্থায় তুলে দেয়। এবং মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে বেলদা বন বিভাগে যোগাযোগ করে বনবিভাগের হাতে সেটিকে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বেলদা বন বিভাগের পক্ষ থেকে উদ্ধার হওয়া বন বিড়ালটির স্বাস্থ্য পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মোহনপুর থানার রেমু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই এলাকায় আরো বনবিড়াল থাকতে পারে।

Post a Comment